দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন

0 60

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ বিকাল ৫টায় কুতুবপুর বাজার এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার নারী-পুরুষ, শ্রমজীবি শ্রমিক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্তত দুই হাজার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে জলাবদ্ধতা নিরসন, ড্রেন নির্মাণসহ রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিলও করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কাঁচপুর ইউনিয়নের মধ্যে কুতুবপুর এলাকাটি একটি শিল্প এলাকা। অসংখ্য শিল্প-প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও এসব শিল্প প্রতিষ্ঠানের অপরিকল্পিত বর্জ অপসারন এবং বিভিন্ন জলাশয় বন্ধ করে দেওয়ায় এ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এতে করে আমাদের বাড়ী-ঘর পানিতে তলিয়ে যাচ্ছে। তাই আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। এমনকি মিল-ফ্যাক্টরীর বিষাক্ত বর্জ্যে এলাকায় রোগ জীবানু ছড়ানোর কারণে চর্মরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুতুবপুর আসার একমাত্র রাস্তাটি দিয়ে এ এলাকার শিল্প প্রতিষ্ঠানের অতিরিক্ত ওজনবাহী গাড়ী চলাচল করায় রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। এতে করে একটু বৃষ্টি হলেই এ রাস্তায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনসাধারনের চলাচলে অসুবিধা হচ্ছে।
এলাকার স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা ঠিক মতো চলাচল করতে পারছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী অনতিবিলম্ভে রাস্তাটি সংস্কার, এলাকার জলাবদ্ধা এবং পয়:নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
সোনারগাঁও উপজেলা ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মো: সেলিম মুন্সির নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান, তোফাজ্জল হোসেন তুফু, নুরু মিয়া, আলী হোসেন, আবুল কালাম ও মাসুদসহ অনেকে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More