দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড নির্মাণে উদ্যোগ

0 59

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী থেকেঃ
করোনা মহামারিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে দেশের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা মনে করে ও সরকারী-বেসরকারী হাসপাতাল ঘুরে দেখেছে একজন ব্যবসায়ী। নরসিংদী জেলায় তার জন্ম। মাটির টানে ও এলাকাবাসীর কথা চিন্তা করে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পাওয়ার লক্ষ্যে আইসিইউ (ইনটেনটিভ কেয়ার ইউনিট) খোলার উদ্যোগ নেন।

করোনা আক্রান্তদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত ও দ্রুত চিকিৎসা পাওয়ার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা ডেডিকেটেড) ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড নির্মাণে উদ্যোগ নিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

- Advertisement -

গতকাল বুধবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিইউ নির্মাণে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার(১৯ জুন) তাদের অগ্রগতির প্রতিবেদন জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More