মনিরুজ্জামান, নরসিংদী থেকেঃ
নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় (৪ ও ৫ নং ওয়ার্ড) মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮ জুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশে মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় (৪ ও ৫ নং ওয়ার্ড) মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়াও বাজার মনিটরিং ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে জানানো হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। তারা বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালাচ্ছি নরসিংদী জেলাবাসীকে সুস্থ্য রাখার জন্য।
