নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নকল ও ভেজাল খাদ্য, ঔষধ, প্রসাধনী এবং অন্যান্য সামগ্রীর বিরুদ্ধে র্যাব সব সময় সোচ্চার। অননুমোদিত ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করণের সাথে সম্পৃক্তদের প্রায়শই র্যাবের নিয়মিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অনুমোদন বিহীন মশার কয়েল উৎপাদনের দায়ে ৫টি কারখানায় ৫ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা; কারখানা সীলগালা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ধামগড় এলাকায় অবস্থিত সেবা কর্পোরেশন, শারমিন কেমিক্যাল, সাব্বির কেমিক্যাল ওয়াকর্স, বিবি এন্টারপ্রাইজ ও শাহেলা ট্রেডিং নামক ৫টি মশার কয়েল তৈরীর কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১। এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালানোর অপরাধে ৫ জনকে হাতে-নাতে গ্রেফতার করে।
র্যাব-১১ প্রেস রিলিজে জানান, (৭জুলাই) মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এসময় ৫জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম (৪০), মোঃ আকাশ (২২), মোঃ সাইদুর রহমান (২৩), শ্রী টোকন সরকার (২৯) মোঃ সাইদুল ইসলাম (৩৯)।
ওই প্রেস রিলিজে জানানো হয়, অভিযানের সময় কারখানা ৫টি হতে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের কয়েল জব্দ করা হয়। র্যাবের ভ্রাম্যমান আদালত উক্ত অপরাধগুলো আমলে নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু কর্তৃক প্রত্যেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও তার নির্দেশে কারখানাগুলোকে সীলগালা করা হয়। এসময় তিতাস গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ কর্তৃক কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার সিপিএসসি র্যাব-১১, আদমজীনগর মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ জেল কারাগারে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
