নারায়ণগঞ্জে ৫৬০০ ইয়াবা নগদ অর্থ প্রাইভেটকার জব্দসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপর থেকে ৫৬০০ পিস ইয়াবা নগদ টাকাসহ প্রাইভেটকার গাড়ি জব্দ করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, আজ (২৮ জুন) রোববার বিকালে ৫৬০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ২৫০ টাকা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি প্রাইভেটকারে তলাশী করে ৫৬০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ২৫০ টাকা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নাজিম হোসেন ওরফে নাজিম (২১) ও শাহেদের জামান ওরফে শাহেদ (৩০)।
র্যাব জানায়, নাজিম হোসেন নাজিম এর বাড়ী চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাট এলাকায় এবং মোঃ শাহেদের জামান শাহেদ এর বাড়ী মোবারকগুনা এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
