ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিরিন আক্তার শিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন । বুধবার (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির এই ছাত্রী নাম ঘোষণা করা হয়।
কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স নির্বাচিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিলা। বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় তারকা সুস্মিতা সেন। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বোচিত হয়েছেন আনিশা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ জেসিয়া ইসলাম।
প্রসঙ্গত, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট বিজয়ী শিরিন আক্তার শিলার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
আবেগাপ্লুত হয়ে শিরিন আক্তার জানান, আমার বাবা একজন সৈনিক। তিনি দেশ পাহারা দেন, আজ থেকে আমিও দেশের জন্য কাজ করব। দেশের সেবা করব। আমিই বাংলাদেশ।
