দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সিগঞ্জে ছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা

0 9

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ রুবেল ইসলাম তাহমিদ  (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

 মুন্সীগঞ্জের সিরাজদিখানে একই দিন স্কল ছাত্রী ও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী তামান্না (১৬) ও রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামের গৃহবধু লিলি (২৯) ঘরের আঁড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

- Advertisement -

তামান্না চাইনপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে। তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

এছাড়া লিলি  পারিবারিক কলহের কারণে স্বামী সমীর দত্তের বাড়িতে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন পারিবারিক সমস্যায় মানষিক বিপর্যস্ত হয়ে পরছিল সে। সে দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে জেনেছি কোন বিষয় মায়ের রাগারাগির কারণে অভিমান করে তামান্না আত্মহত্যা করেছে। লিলি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে। অফিসার পাঠিয়ছি তদন্ত চলছে। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More