মুন্সীগঞ্জে বানিজ্য মন্ত্রীর পদত্যাগ চেয়ে বিএনপির বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে মুক্তারপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান সড়ক গুলো প্রদক্ষীন করে মুক্তারপুর পুরাতন ফেরিঘাটে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরণ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির একাশেংর সভাপতি মনিরুল ইসলাম পল্টন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল সালাম মোল্লা, জেলা যুবদলের প্রমুখ।
এ সময় আবদুল হাই বলেন, বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী একজন ব্যবসায়ী। তার সিন্ডিকেটের সব ব্যবসা প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রনে চলে। সে একজন মৌজুতদাতা। তার নিয়ন্ত্রনে থেকেই পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
দ্রব্যমুল্যের দাম স্বাভাবিক করতে টিপু মুন্সীর পদত্যাগ করতে হবে।
