রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকার একটি বিল থেকে রাজু মিয়া (২১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকার একটি বিল থেকে রাজু মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া উপজেলার ইছাখালী এলাকার রুস্তম আলীর ছেলে।
রাজু বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ভাড়া ও লাইটিংয়ের ব্যবসা করে আসছিল।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হরবিলাশ জানান, গত ২৯ জুন সন্ধ্যায় থেকে রাজু নিখোঁজ ছিল। বুধবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকার একটি বিলে রাজুর লাশ ভেসে উঠলে স্থানীয় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
