রেড জোন নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা রেড জোন ঘোষণার মধ্যে। উপস্থিত নেতারা সামাজিক দূরত্ব মানার বিষয়ে ছিলেন অমনোযোগী। প্রেশাসনের লোকজনের উপস্থিতি দেখা যায়নী। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর দেয়া উপহার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। পরে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সকল নেতাকর্মী এবং বিশ্বের সকল মুসলমানের হৃহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। যদিও নারায়ণগঞ্জ জেলা ছিল রেড জোন আওতায়।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিলাদ মাহফিল, বৃক্ষরোপন ও ত্রান বিতরনের মাধ্যমে প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা ও যুগ্ম আহবায়ক ডাঃ অতিকুল্লাহ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন, আলমগীর, সেলিম রেজা, মমতাজ মেম্বার, যুবলীগ নেতা শাহাবুদ্দিন, আলমচাঁন, আবু হানিফ, ,মাসুম বিল্লাহ, কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ।
