দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ

0 56

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

“গাছ লাগান পরিবেশ বাচাঁন” এই স্লোগান কে সামনে নিয়ে গাজীপুরের শ্রীপুরের বরমী এলাকার সেচ্ছাসেবী সংগঠন “প্রচেষ্টা প্রাণের সেবা” এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার(৩ অক্টোবর) দুপুর ১২ টায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক (বাদল সরকার) ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বকুল ফুলের চারা রোপন করে বৃক্ষ রোপণের শুভ সুচনা করেন।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বরমী ইউনিয়ন আওয়াামীলীগের সভাপতি আলী আমজাত পন্ডিত, সাধারণ সম্পাদক হারুন খন্দকার ছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনটির উদ্যোক্তা মাহবুব আলম সজিব জানান, এ কর্মসূচির আওতায় প্রথমে আমরা আমরা বরমী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠানের সামনে পেয়ারা ও কাঠাল গাছের চারা রোপন করবো।পরবর্তীতে আমরা শ্রীপুর থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একে একে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবো। এসময় সংগঠনটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন আজহার সরকার,আশরাফ মোল্লা, সোহাগ মোড়ল এবং নাজমুল ইসলাম।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক (বাদল সরকার) জানান,আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে স্বাগত জানায়। কারণ বর্তমান যুব সমাজ বিভিন্নরকম অনৈতিক কর্মকান্ড থেকে ফেরাতে বৃক্ষরোপণ কার্যক্রম,খেলাধুলায় পারে তাদের কে সঠিক পথে ফিরিয়ে আনতে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More