কথা দিয়ে কেউ কথা রাখেনি
ওপারে সবই ভন্ডামী।
দীর্ঘ এক মাস মাথায় ছিল টুপি
কিন্তু রোজা রাখেনি।
কথায় খুবই পটু, যেন দয়ার সাগর
কিন্তু বাবা মাকে চিনেনি।
লকডাউনে ত্রাণের ছড়াছড়ি
কিন্তু বাড়ির আশেপাশে অনেকেই পায়নি।
ফেইসবুক নিউজে জনপ্রতিনিধির ঘুম হারাম
যেন তারা মানব সেবায় কাটায় নির্ঘুম রাত।
এখানে সেখানে প্রতিশ্রুতি কিন্তু তারা
কথা দিয়ে কেউ কথা রাখেনি।
বিরোধী এক নেতার ব্যানার আছে ত্রান নেই
আসলে মানবসেবার নামে সস্তা জনপ্রিয়তা
যা বেশিদিন টিকবে না।
অচিরেই হবে মুখোশ উন্মোচন
দম্ভ যাবে থেমে।
ভেঙ্গে যাবে মরিচিকার ঘর
যেখানে শুধুই গুড়েবালি।
সময় হলে পাল্টাবে সব
হবে না নতুন পথ।
বুঝবে সে দিন বুঝবে
মুখোশ যে দিন খুলবে।
সাংবাদিক, লেখক ও কবি মোয়াজ্জেম বিন আউয়াল।
