
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার- নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মহজমপুর দক্ষিণ পাড়া একতা যুব সংঘের প্রধান কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক সংগঠন মহজমপুর দক্ষিণপাড়া একতা যুব সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর জয়ন্ত ধর। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা সাবেক মেম্বার মোঃ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহিদুল্লাহ সরকার।
সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সোলায়মান হেকিম,
সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আল-মামুন ভুঁইয়া,
সহ-সভাপতি মোস্তফা কামাল (শাওন) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহম্মদ, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন,
কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম চন্দন, দপ্তর সম্পাদক কাইয়ুম মিয়া, প্রচার সম্পাদক আকরাম ভূইয়া। আরো উপস্থিত ছিলেন মহজমপুর দক্ষিণপাড়া একতা যুব সংঘের সকল কার্যকরী বিভিন্ন নেতৃবৃন্দ। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি বিগত দিনে মানবিক কাজের পাশাপাশি সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও সর্বস্তরের মানুষদের নিয়ে নিরাপদ ও বাসযোগ্য মহজমপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকমুক্ত মহজমপুর গড়তে এলাকার যুবকদের প্রতি আহ্বান জানান উপস্থিত গনমান্য ব্যক্তিবর্গ।
