সোনারগাঁয়ে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ঈদ উপহার বিতরণ
নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগজ্ঞের সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় ও দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে দ্বিতীয় ধাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করছেন।
সনমান্দি ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ মে) সকালে সনমান্দি ইউনিয়ন পরিষদে বিতরণ করেন।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, করোনা প্রাদুর্ভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাছাড়া সামনে ঈদ। করোনা মোকাবেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। ঈদ সকলেই এক সঙ্গে উপভোগ করতে তাদের মধ্যে লুঙ্গি ও শাড়ী বিতরণ করেছি।
