দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

একটি ভাবনা

0 140

Get real time updates directly on you device, subscribe now.

ফেরদৌসী খানম রীনা


একটি স্নিগ্ধ ভোরের অপেক্ষায়,
একটি সুন্দর আগামী থাকে  কামনায়।

একটি মধুর দিনের স্বপ্নের জাল বুনি,
একটি সুরেলা কণ্ঠের গান শুনি।

একটি কলি ফুল হয়ে ফোটে,
একটি ভ্রমর মধু আহরণে ছোটে।

একটি ফুল ফোটে বাগানে,
একটি প্রাণের প্রকাশ হয় গানে।

একটি ভাবনা সারাক্ষণ মনে দেয় দোলা,
একটি আমি আত্ম ভোলা।

একটি গল্প করি রচনা,
একটি কাহিনী করে আনমনা।

একটি কবিতা হয় লেখা,
যখন ভাবনারা দেয় দেখা।

একটি আকাশ মেঘলা সারাবেলা,
একটি মনে হাজার ভাবনা দেয় দোলা।

একটি কথা মনে পড়ে নিশিদিন,
একটি কাহিনী রবে অমলিন।

একটি জীবন রঙিন স্বপ্নে বিভোর,
একটি দুঃস্বপ্নের রাত হয় ভোর।

একটি কল্পনা রঙ তুলি দিয়ে ছবি আঁকে,
একটি মনের নদী চলে বেঁকে বেঁকে।

একটি মানুষ থাকে অচেনা,
একটি পথ থাকে অজানা।

একটি কথায় হয় সব শেষ,
একটি কথা মনে পড়ে অনিমেষ।

- Advertisement -

একটি ভ্রমন থাকে স্মৃতির মাঝে,
একটি ঘটনা সারাক্ষণ মনে বাজে।

একটি জীবনের গল্প,
বলা হয় অল্প।

একটি আকাশ মেঘে ঢাকা,
একটি ভোর পাখি ডাকা।

একটি সূর্য আলো দেয়,
একটি ঝর্ণা বয়ে যায়।

একটি মানুষ থাকে স্মৃতি পটে,
একটি কাহিনী যায় রটে।

একটি বেদনায় হয় নীল,
একটি তারা করে ঝিলমিল।

একটি রাত নিদ্রাহীন,
একটি ক্ষণ  মনে রয়  চিরদিন।

একটি স্থান নামকরা,
একটি মন আশা ভরা।

একটি দিন রবে অমলিন,
একটি রাত স্বপ্নহীন।

একটি জীবন হয় সুন্দর,
যদি ভাবনা হয় নিরন্তর।

একটি পৃথিবী হয় রঙিন,
ভাবনারা থাকে অমলিন।

একটি আকাশ তারা ভরা,
একটি জীবন রঙিন স্বপ্নে গড়া।

একটি আঁধার রাত,
কেটে আসে সোনালী প্রভাত।

একটি অজানাকে জানতে গিয়ে,
নিজেই গেলাম হারিয়ে।

একটি দিন রয় স্মরণে,
জীবনে ও মরণে।

একটি জীবন শেষ হয় মরণে,
একটি মরণ হয় কোন এক ক্ষণে। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More