মায়ের মতো দেশ
দেশের টানে নয়’রে কেউ
নিজের টানে মরে
সন্তান রহে অনেক বিপদে
মা কাঁদে তাঁর ঘরে ।
গোবরে মাঝে কত পদ্ম ফুটে
অবহেলায় যায় মারা
অশুভ সন্তানের সর্বনাশে
মা হয় দিশেহারা ।
কার লাগিয়া কে কাঁদে
সবাই স্বার্থ খুঁজে
স্বার্থপরের দুনিয়ায় সবে
আপন পর নহে বুঝে ।
আমি একা সাথে এসো সবে
নতুন সমাজ করি গঠন
সবাই মিলে শপথ করিলে
সমাজের হবে পরিবর্তন ।
মায়ের কোলে সবার জন্ম
মা’ই তো ভবের সব
মাকে সেবা যত্ন না করিলে
শাস্তি দিবেন রব ।
_ এস আলম
