দেরি আর সহেনা
নদীর পাড়ে দাঁড়িয়ে আছে
আমার প্রিয় শই
আছিস তোরা কে কোথায়
দেখবে বঁধু ঐ ।
মাঝির দেরি সহেনা আমার
রবির কিরণ যায়
গোধূলির সনে দেখা হবে
মনে আনন্দ পায় ।
গাঁয়ের পথে বঁধু রহে
এদিক ওদিক চায়
আসবে চলে বন্ধু আমার
দেরি সহেনা হায় ।
নৌকা চালাও জোরে মাঝি
গোধূলি ফুরিয়ে যায়
নব বঁধু রহে একলা ঘরে
আমায় পেতে চায় ।
নদীর স্রোতে বেতাল দাঁড়
নৌকা চলে ধীরে
চাঁদের হাসি ভালো লাগে না
নববঁধু একলা ঘরে ।
_ এস আলম ।
