দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

যুবলীগ পরিচয় ৫৫ বছর নির্ধারণ

0 134

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। যুবলীগ এখন থেকে ৫৫ বছর বয়সের ঊর্ধ্বে কেউ করতে পারবেন না।

আজ রবিবার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নেন।

- Advertisement -

গণভবনে এ বৈঠক থেকে জানানো হয়, যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিস্কার করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুদ্ধি অভিযানে যুবলীগের বেশ কয়েকজন বড় নেতা গ্রেফতার হয়েছেন। ওমর ফারুক চৌধুরী ক্যাসিনোকাণ্ডে বিতর্কিত হয়েছেন। ওমর ফারুক চৌধুরীকে দেশত্যাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি তার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। এরপর থেকে ওমর ফারুককে যুবলীগের কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না। দেশে তার অবস্থানের ব্যাপারটিও ধোঁয়াশা। তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবলীগের কার্যক্রমে গতি ফেরাতে এবং বিতর্কিত নেতাদের সরানোর সিদ্ধান্ত নেয় সংগঠনের অভিভাবক ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More