নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী চট্রগ্রাম নগরীর বিভিন্ন এলাকার প্রায় ১৫০০ শ্রমিক কর্মজীবীর মাঝে বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ (১লা জুন) বিকালে তিনি পাহাড় তলী রেলওয়ে স্কুল সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ৩’শ জন সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতাকর্মী, মাঝিরঘাট এলাকায় ৭’শ জন সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগ নেতাকর্মী ও বাকলিয়া বৌবাজার এলাকায় রিকশা শ্রমিক লীগের ৫’শ জন নেতাকর্মীর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেছেন।
এসময় মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, শ্রমিক নেতা ,নাসির উদ্দিন পলাশ,মো মনির,মো মিনহাজ, কলিম শেখ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
