নারায়ণগঞ্জে রোগী দেখতে এসে ডাক্তর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য অনুমোদনবিহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে সফলতার সাথে বেশ কিছু হাসপাতাল মালিক ও ভূয়া ডাক্তার গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জের র্যাব-১১ গতকাল রাতে সিদ্ধরগঞ্জ থানা এলাকার অনুমোদনবিহীন প্রাইভেট হাসপাতালে অভিযানে ১ জন ভুয়া ডাক্তার গ্রেফতার করে।
র্যাব-১১ থেকে পাঠানো প্রেসরিলিজ থেকে জানা গেছে, র্যাব-১১ এর এক বিশেষ অভিযানে গত (৩ জুন) রাত ৮টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাব অভিযান চালায়। তিনি নিজেকে (এমবিবিএস) ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রেসক্রিপশন দেয়া ও রোগী দেখার সময় ভুয়া ডাক্তার সোলায়মান মোলা (৩৮)’কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ জানায়, এ সময় তার কাছ থেকে ৯ জন রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, রোগী দেখার কাজে ব্যবহৃত ১টি স্ট্রেথেস্কোপ, রোগী দেখার কাজে ব্যবহৃত ১টি স্পেনোমিটার, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার ও ১টি কিবোর্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সোলায়মান মোলা এর বাড়ি রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নিজেকে (এমবিবিএস) ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোখী দেখে আসছে।
একইভাবে গতকাল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাব এ র্যাবের অভিযানিক দল ডাক্তারী সনদপত্র ও (বিএমডিসি) কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর ধেখতে চাইলে ওই ভূয়া ডাক্তার দেখাতে পারেনি।
সে এমবিবিএস ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার হিসেবে মা হসপিটাল এন্ড ল্যাবসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারী হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে।
উলেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোলায়মান মোলা ভূয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখার অপরাধে ইতোঃপূর্বে র্যাব-১১ কর্তৃক গত ০২ জুলাই ২০১৯ তারিখে গ্রেফতার করা হয়েছিল।
অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
