নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা কার্যালয় ক-সার্কেল (হাটহাজারী) কর্তৃক ১০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজা সহ ২ জন এবং খ-সার্কেল(পটিয়া) কর্তৃক ২৫০ গ্রাম গাজাসহ ১ জন কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (২১ জুন) রোবার সকালে জেলার হাটহাজারী ও পটিয়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজাসহ দুইজন ও ইয়াবা ট্যেবলেট, ফেন্সিডিলসহ এক জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী পৌর এলাকার মৃত মোঃ রফিক ছেলে আরমান প্রকাশ শামীম (২৮) ও মোঃ সুমন (৩০), সাং- দুয়াজানী, ডাকঘর- নাগরপুর এলাকার মৃত শামসুল হক ছেলে মোঃ শাহীনুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ ঘটিকায় হাটহাজারী পৌর এলাকায় ও সকাল ১০ ঘটিকায় কক্সবাজার থেকে গাজীপুর পাচারকালে পটিয়া মোজাফরাবাদ কলেজের সামনে মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
