আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে সুমাইয়া (৭) এবং একই গ্রামের বাছেদের মেয়ে আরিফা (৯)। নিহত সুমাইয়া স্থানীয় সানমুন কিন্ডারগার্টেনের নার্সারী বিভাগের ছাত্রী। নার্সারী বিভাগের ছাত্রী। আরিফা শ্রীনিবাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এরা দুই জন বান্ধবী। সব সময় এক সাথে খেলা করতো।
নিহতের স্বজন মাসুম শিকারী জানান, ঘটনার সময় তারা দুজন একত্রে বাড়ির পাশের ডোবায় গোসল করতে যায়। গোসল করতে গিয়ে একই সাথে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোজাখুজির পর এলাকাবাসী তাদের ডোবা থেকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল তাদের মৃত ঘোষণা করেন। ২টি শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।
