দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরামপুরে মাস্ক পরিধান প্রশাসনের উদ্যোগ গ্রহণ

0 14

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধি-নিষেধ প্রতিপালনে জনসচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি বাড়ির বাইরে মুখে মাস্ক পরিধান নিশ্চিত করার জন‍্য বিনামুল্যে মাস্ক বিতরণ সহ আইন অমান্যকারীদের জরিমানা অব‍্যহত রেখেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সার্বিক সহযোগিতায় থানা পুলিশের একটি টিম নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পড়ে চলাচল করায় ৫ জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, কোভিড-১৯ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার জন‍্য বাংলাদেশ পুলিশ শুরু থেকেই সচেতনমূলক প্রচারনা চালিয়ে আসছে।

মাস্ক ছাড়া বাইরে অবাধে চলাফেরা করায় আজ বৃহস্পতিবার ১৩ জন পথচারীকে বিরামপুর থানায় এনে মাস্ক পরার অভ্যাস নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তাদেরকে মাস্ক উপহার দিয়ে ছেড়ে দেয় পুলিশ। এসময় ৫শত মাস্ক বিতরণ করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More