দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে বাড়ির মালিককে হত্যা অভিযোগ ভাড়াটিয়ার বিরোদ্ধে

0 5

Get real time updates directly on you device, subscribe now.

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও প্রতিনিধি:

 ঘুমের ওষুদ খাইয়ে স্ত্রী হোসনে আরা (৫০) কে শ্বাসরোধ করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

- Advertisement -

উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও নিহত হোসনে আরার ছেলে আল আমিন জানান, রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। গত পাচঁ মাস আগে আমাদের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ভাড়াটিয়া হারুন অর রশিদের সঙ্গে আমার পিতার সুসম্পর্ক ছিল এবং বিশ্বসস্থ হওয়ায় আমাদের বাসায় হারুন অর রশিদ ও তার স্ত্রী সব সময়ই যাওয়া আসা করতো।

আমার মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখতো সব কিছুই জানতো ভাড়াটিয়ার স্ত্রী সুলতানা। সেই সুযোগে শনিবার রাতে হারুন অর রশিদ আমার বাবা ও মায়ের সঙ্গে গল্প করে বাবাকে ঘুমের ওষুদ খাইয়ে অচেতন করে। পরে আমার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More