দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0 112

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি কালিয়াকৈর।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

- Advertisement -

কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহামান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি হারুন-অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

 এসময় নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রীকে মুক্তির জন্য কেন্দ্রের যে কোন কর্মসূচী আসবে, আমরা তা পালন করব।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More