রোকনুজ্জামান সবুজ,জামালপুর
জামালপুরের ইসলামপুর পুলিশের অভিযানে ২০ পিছ ইয়াবা ৫ গ্রাম হিরোইন সহ ১জন আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরশহরে বাজারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম বার এর নির্দেশনায় ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরমহরে বাজারী পাড়া এলাকা থেকে গুলশান মিয়ার পুত্র আপেল (২৮)কে ২০পিস ইয়াবা ৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
