নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার হতে নেত্রকোনা পাচারকালীন সময় ২০০০ পিস ইয়াবাসহ ফরহাদ বেপারী (২২) নামের একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ জুন দুপুরে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর ঢাকা মেট্রো-ব-১১-২৮৮৫ প্লাটিনাম ট্রাভেজ যাত্রীবাহী বাসে তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, নেতত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকার উজ্জল বেপারীর ছেলে ফরহাদ বেপারী (২২)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) জানায়, চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর ঢাকা মেট্রো-ব-১১-২৮৮৫ প্লাটিনাম ট্রাভেজ যাত্রীবাহী বাসে তল্লাশী করে দুপুরে আটক করা হয়। পরে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। অঅসামীকে আদালতে প্রেরেণ করা হয়।
