দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় নারীদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0 109

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি জাগো বাংলাদেশঃ

ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট  প্রোগ্রাম (ইউ এন ডি পি) ডেমরায় নারীদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানেয় আয়োজন করে ডেমরায় নারীদের মাঝে ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট  প্রোগ্রামের (ইউ এন ডি পি) উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ( এল আই ইউ পি সি) প্রকল্প সারুলিয়া সিডিসি ক্লাস্টার। ওই প্রকল্পের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ( ডিএসসিসির ৬৭,৬৮ ও ৬৯ নং ওয়ার্ড) মাহফুজা আক্তার হিমেল। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আজিজ প্রধান, সংরক্ষিত আসনের সাবেক নারী কাউন্সিলর হোসনে আরা শাহিন, বিশিষ্ট আওয়ামী লীগ নেত্রী শান্তা সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।

এ কর্মসূচীতে ৬৮ নম্বর ওয়ার্ডের অবহেলীত নারীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য নানা প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করা নারীদের সাবলম্বী হতে অফেরযোগ্য ১০ হাজার টাকা করে রেজিষ্ট্রেশন ভিত্তিক দেওয়া হয়। এদিকে ওয়ার্ডভিত্তিক এ কর্মসূচীর উদ্বাধন ঘোষণা করেন ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন।

এটি একটি নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচী যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অব্যাহত রেখেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুল হাসান পলিন বক্তব্যে বলেন, ডিএসসিসির মাননীয় মেয়র ব্যরিস্টার ফজলে নুর তাপস মহোদয়ের নেতৃত্বে আমরা ওয়ার্ডভিত্তক এ কার্যক্রম শুরু করেছি যার অর্থায়নে রয়েছে বাংলাদেশ সরকার, যুক্তরাজ্য সরকার ও জাতিসংঘ।

আর ইউ এন ডি পি’র মাধ্যমে দরিদ্র ও অবহেলীত নারীদের মাঝে ঋণ সহায়তা,পুষ্টি সহায়তা, বাল্য বিবাহ রোধসহ দক্ষ জনশক্তি গড়তে নারীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের সাবলম্বী করে গড়ে তোলা হবে। পাশাপাশি এ প্রকল্প ডিএসসিসিকে নিয়ে কার্যক্রম  পরিচালনার মাধ্যমে ফুটপাত নির্মান, ড্রেন নির্মাণ, পাকা পায়খানা নির্মাণ, টিউবয়েল স্থাপন করাসহ এসবের মেরামত বা সংস্কার করার সহায়তা প্রদান করবে যা অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More