গরীব ধনীতে
ভেদাভেদ কত?
অর্থ-সম্পদ
আছে যার যত।
রক্ত-মাংস-নালী
ভেতরে সব এক,
বিশ্বাস তব নাহি
কেঁটেকুটে দেখ।
গরিবের রক্ত
খাঁটি হয় বেশি,
ধনী বলে ছোটলোক
তুই ব্যাটা চাষী।
ধনী গরিবেরে
করে যে হেলা,
এসবতো দেখি
যুগ যুগের খেলা।
আজ তুমি কুঁড়েঘরে
কাল অট্টালিকায়,
ঘুরছে দুনিয়াটা
এ কোন খেলায়।
গাড়ি ঘোড়া কত কি
ড্রাইভার মালি ছিলো,
ওই দশ তলা দালানটা
তাওতো কেড়ে নিল।
বাদশা ফকির
হতে কতক্ষণ,
ফকির বাদশা!
সৃষ্টিকর্তার দৃষ্টি
আছে যতক্ষণ।
বড়াই করিও না
সম্পদ কার?
নিমিষেই গুঁড়ে যাবে
তোমার অহংকার।
কলামিষ্ট, লেখক ও গবেষক -মীর আব্দুল আলীম।
