নরসিংদী করোনা উপসর্গ নিয়ে মৃত আবুল হোসেনের দাফন সম্পন্ন
নরসিংদী প্রতিনিধি
মানবিক বিপর্যয় রোধে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম, ধর্মীয়বিধি ও স্বাস্থ্যবিধি মেনে করোনা উপসর্গ নিয়ে মৃত আবুল হোসেনের দাফন সম্পন্ন করেছেন।
২৮জুন সকালে নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মণদী নিবাসী আবুল হোসেন (৫২) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। এ বিষয়টি নিশ্চিত করেন, জেলা সিভিল সার্জন অফিস।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও মৃত আবুল হোসেন এর ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা ছিলো।
পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহ আলম মিয়া এবং সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ানের তত্ত্বাবধানে দাফন সম্পন্ন করা হয়।
জেলা পুলিশ নরসিংদী, আনসার ভিডিপির সদস্যবৃন্দ মৃতের শেষকৃত্যে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত আছে ও থাকবে।
