দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 71

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দিবসটি উপলক্ষ্যে সকালে নরসিংদী জেলা প্রশাসন সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত ভাস্কর্যের সামনে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন। পরে জেলা সার্কিট হাউজ থেকে এক বণার্ঢ্য র‍্যালী শিল্পকলায় গিয়ে শেষ হয়।

- Advertisement -

  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।  স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. এটিএম মাহবুব-উল করীম’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফসর গোলাম মোস্তাফা মিয়া ও সেক্টর কমান্ডার ফোরাম ৭১’র জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান ও প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমূখ।

 বক্তারা বলেন, সারা বাংলাদেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর। কিন্তু এর আগেই ১০ ডিসেম্বর রায়পুরা এবং ১২ ডিসেম্বর সমস্ত নরসিংদী মুক্ত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নরসিংদীর বীর সেনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যুদ্ধে নরসিংদীতে বীরশ্রেষ্ঠ, বীর প্রতিক, বীর বিক্রম, বীর উত্তম সহ সকল সূর্য্য সন্তানই রয়েছেন। তাই এক কথায় বলা চলে মহান মুক্তিযুদ্ধে নরসিংদীবাসীর ভূমিকা অপরিসীম।   

 এসময় আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফসর মোহাম্মদ আলী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, সিনিয়র সহকারী কমিশনার আস্ সাদিক উজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া, সহকারী কমিশনার শাহরুখ খান, তাহমিনা বেগম, সিলভিয়া সুলতানাসহ সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More