সমগ্র পৃথিবীটা আজ অসুস্থ
লাখে লাখে হচ্ছে প্রাণের নাশ,
করোনা নামক মরন ভাইরাস
দুনিয়াটাকে করে নিয়েছে গ্রাস।
রেহাই পাচ্ছেনা ছেলে কি বুড়ো
রেহাই পায়নি সন্তান- মা- বাবা,
দেশ, জাতি কি ধর্ম নির্বিচারে
যত্রতত্র পড়েছে করোনার থাবা।
হৃৎপিণ্ডের এক মরণব্যাধি
চিকিৎসা যার হয়নি আবিষ্কার,
ঘরে ঘরে মরছে মানুষ, আর-
গোটা বিশ্বজুড়ে বাড়ছে হাহাকার।
লকডাউনের প্রভাবে আজ
থমকে গেছে অর্থনীতির চাকা,
হসপিটালে বাড়ছে মানুষ, বাট-
রাস্তাঘাট আর কর্মস্থল ফাঁকা।
ইনফেক্টেডরা আইসোলেশনে
সাসপেক্টেডরা হচ্ছে কোয়ারেন্টাইন,
অপ্রয়োজনে কেউ বাইরে গেলে
আইন প্রশাসন করছে মেপে ফাইন।
ভ্যাকসিন নামক যক্ষের ধন
আসবে বলে সবাই তীর্থের কাক,
অথচ বিজ্ঞান সেতো অসাড় দেহে
কেবল চেয়ে চেয়ে দেখছে নির্বাক।
হাত ধোঁও, মাস্ক পরো, দূরত্ব মানো
আপাতত এটাই একমাত্র প্রতিকার,
সচেতনতার মাঝে বাস করো মানুষ
দেখো সুস্থ হয়ে পৃথিবীটা হাসবে আবার।
