দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রাতের মধ্যেই ময়লা-আবর্জনা ভাগাড়ে—-মেয়র শেখ ফজলে নূর তাপস

0 26

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

শহরবাসী ভোর হওয়ার পরেই ফকফকা শহর দেখতে পারবেন। ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। এসব কথা মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন আজ (২৪ জুন) বুধবার দুপুরে পুরান ঢাকার ইসলামবাগে একটি এসটিএসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে।

- Advertisement -

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ঝাড়ু দেয়ার কাজ সকালে না। রাতেই দেয়া হবে। তিনি বলেন, সন্ধ্যা ছয়টার পর বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাত ১০টার মধ্যে নির্দিষ্ট এসটিএসে বর্জ্য চলে আসবে। রাতের মধ্যেই ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। আর যেসব ওয়ার্ডে এসটিএস নেই, সেখানে এই স্থাপনা নির্মাণ করা হবে।

আগামী দিনের সকালে শহরবাসী দেখবেন ফকফকা শহর। এজন্য এখন থেকে রাত নয়টার পরই রাস্তাঘাট ঝাড়ু দেবেন পরিচ্ছন্নতাকর্মীরা। ঝাড়ু দেয়ার পরে সড়কে পানি ছিটিয়ে দেবেন তাঁরা। ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা।

মেয়র বলেন, কোনো অবস্থাতেই রাস্তাঘাটে বর্জ্য স্তুপ করে রাখা যাবে না। আজকের এ অনুষ্ঠানে ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন প্রমুখ। এছাড়াও ডিএসসিসি কয়েকজ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More