দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জের অপহরণের ৮ দিন পর ভিকটিম উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার

0 25

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ রাসেল (২৮)কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আজ (২০ জুন) শনিবার বিকালে র‌্যাব-১১ এর পাঠানো প্রেস রিলিজ থেকে জানা গেছে, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গতকাল (১৯ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে ভিকটিম রাসেল উদ্ধারসহ চত্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলো মোঃ আল আমিন (২৪) ও ইরা ইসলাম (২২) । আসামীরা পরষ্পর স্বামী-স্ত্রী। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সাতঘরিয়া এলাকায়।

ওই প্রেস রিলিজ থেকে জানা গেছে, গত (১৮জুন) ভিকটিমের মা র‌্যাব-১১ নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগ করেন। তারা ভিকটিম রাসেলকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়।

র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অপরাধ ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন, লেঃ কর্ণেল ইমরান উল­াহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস
অধিনায়ক।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More