নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এবং হাইআতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। আগামী (১৭সেপ্টেম্বর) মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসবেন বলে আজ (৮ সেপ্টেম্ব) রবিবার বিকেলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁও শাখার সাধারন সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁও শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে অংশ নিতে আসবেন বলে জানা গেছে।
উপজেলার বারদী মারকায মসজিদ সংলগ্ন ঈদ মাঠে জোহরের নামাজের পর এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
মুফতি আবু বকর সিদ্দিক আরো জানান, আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments