দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আকাশ দেখা বারণ!

0 33

Get real time updates directly on you device, subscribe now.

চেয়েছিলাম আকাশ দেখবো,
বুক ভরা স্বপ্ন নিয়ে যেইনা আকাশের দিকে তাকিয়েছি
ঠিক তখনই তুমি কতগুলো বেহিসেবি মেঘ এনে দ্বিকবিদিক ছড়িয়ে দিলে
কালো কালো সেই মেঘে ঢেকে গেলো আমার আকাশ।

একটু ঝোড়ো বাতাসের প্রয়োজন ছিল খুউব-
যে কিনা কালো মেঘ উড়িয়ে নিতো অন্যত্র।
একটা দমকা বাতাস এসেছিল ঠিকই,
অথচ তুমি তখন একটি সুউচ্চ পাহাড় ঠেলে এনে
বসিয়ে দিলে বাতাস অভিমুখে,
নিমেষেই থমকে গিয়েছে সেই বহু কাঙ্ক্ষিত বাতাস!

- Advertisement -

দুটি ডানা আমার বড্ড প্রয়োজন ছিল,
তাতে ভর করে আমি ঠিক উড়ে যাব অনাবিল সুখে
মেঘ ভেদ করে চলে যাব সুদূর আকাশ পানে,
যেখানে শুধু রবে নীল নীল মুগ্ধতা- আর বিশালতা!
অথচ দেখো কি অমানবিক-
ঈগলের কৃপায় পাওয়া সেই ডানা দুটিও তুমি-
চোখের পলকে কেটে নিয়ে গেলে আমূল
আমার আর হলোনা আকাশ দেখা!

বলি, কি হবে আকাশ দেখে- শুধু শুধু অকারণ?
মধ্যবিত্ত মানুষ আমি- আমার আকাশ দেখা বারণ!

মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সাবেক জিএস-এম.এ সাঈদ সোহেল।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More