দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জীবন ও পরিজন

0 44

Get real time updates directly on you device, subscribe now.

ঊনত্রিশ বছর পরে এসে
ঠাহর পেল মন,
পরিবার শুধু বন্ধনই নয়
হৃদয়েরও স্পন্দন।

কিছু ফুলের সৌরভ যেন
একই সুতোয় গাঁথা,
রোদ বৃষ্টি ঝড়ে তাঁরা
একে অন্যের ছাতা।

বিরল কিছু অভিজ্ঞতা
পেল এবার মন,
গিন্নি রাণীর কাছে আমি
যেন মানিক রতন।

ছেলে মেয়ে নাতি আমার
আত্মীয়-স্বজন,
আন্তরিকতায় সিক্ত আমি
পোড়ে তাঁদের মন।

আমার প্রিয় বন্ধুরা সব
ছিল আমার পাশে,
নিয়মিতই খবর নিল
যারা ভালোবাসে।

- Advertisement -

অসুস্থতার সময় কালে
যা হলো বাস্তব,
মিষ্টি মধুর সুরের তালে
অপূর্ব দুর্লভ।

মানবজীবন যন্ত্রনাময়
কে বলেছে ভাই ?
আমরা ই তো জীবনটাকে
শেকলে আটকাই।

সহজ জীবন জটিল করি
পড়ে মোহ প্যাঁচে,
নইলে বন্ধু উঠত তোমার
আনন্দে প্রান নেচে।

সেবা-যত্ন ভালোবাসায়
যে জন তাঁর জীবন ভাসায়,
দুঃখ যেন নাই তাঁর কিছু
জীবন, মানে খুঁজে পায়।

মিনতি এই, খুলে দিবেন
আশির্বাদের ঝুড়ি,
মুক্ত হাওয়ায় উড়ে যেন
মোদের জীবন ঘুড়ি।

মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More