ওমর ফারুক শামীম, ইউরোপ প্রতিনিধি: ইইউ আইন প্রণেতারা স্বাস্থ্য সংকট বা অন্যান্য ধরণের হুমকির ঝুঁকির কারনে সীমান্ত নিয়ন্ত্রণের নিয়মগুলিকে সামঞ্জস্যপূর্ণ করা কিংবা কঠোর, শীতল বা তা তুলে নেওয়ার জন্য সেনজেন কোডের সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছেন।

আইনটি, যা মূলত ইউরোপীয় কমিশন দ্বারা ২০২১ সালের ডিসেম্বরে প্রস্তাবিত হয়েছিল এবং গত বুধবার (২০ সেপ্টেম্বর,২০২৩) ইউরোপীয় পার্লামেন্টের সিভিল লিবার্টিজ কমিটিতে আলোচনা হয়। আলোচনায় সীমান্তে কোন বিষয়ে কঠোর করা যায়, কোন বিষয়ে শীতল করা যায় বা তুলে নেওয়া যায় সেই বিষয়ের নিয়মগুলি স্পষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আলোচনায় যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় তা হল, বর্ডার কন্ট্রোল ও পাবলিক ক্রস বর্ডারে জরুরী স্বাস্থ্য সেবা বড় পরিসরে বৃদ্ধি যা সেনজেন এরিয়াতে প্রবেশের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধ করা হবে ৷ তবে, ইইউ নাগরিক, দীর্ঘমেয়াদী বাসিন্দা এবং আশ্রয়প্রার্থীরা এই ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।
আইনটি আন্তঃসীমান্ত পুলিশি কার্যক্রমকে আরও সহযোগিতা করবে এবং যৌথ টহল অভিযানের সময় কোন অনিয়মিত (নন ইউরোপিয়ান) ব্যক্তি ইইউ দেশের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পর্যাপ্ত প্রমাণ না দেখাতে পারলে তাকে ঐ দেশে আবার ফেরত পাঠানো হবে।
ইইউ পার্লামেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন অনিয়মিত ব্যক্তি যৌথ টহল অবস্থায় ধরা পড়লে তাকে গ্রেপ্তার করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নের যেই দেশ থেকে এসেছেন তার প্রমাণের ভিত্তিতে সেই দেশে স্থানান্তরিত হতে পারে।
ইইউ আইন প্রণেতারা অবিভাবকহীন নাবালক/নাবালিকাদের এই আইন থেকে অব্যাহতি দেওয়ার বেপারে একমত হয়েছেন।
যারা অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবে তাদের বেপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ইইউ মন্ত্রীদের সাথে অভিবাসন কমিশনের আলোচনার অধীনে রয়েছে। এটি তথাকথিত ‘ডাবলিন নীতি’ও বজায় রাখবে, যার অধীনে একটি নন ইউরোপীয় দেশের নাগরিক যারা আন্তর্জাতিক সুরক্ষা চায় তারা এসে সরাসরি আশ্রয়ের জন্য আবেদন করতে হবে।
