দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নব গঠিত ৩য় কমিটির অভিষেক ও মতবিনিময় সভা

0 134

Get real time updates directly on you device, subscribe now.

ওমর ফারুক (শামীম), ইউরোপ প্রতিনিধি: অত্যন্ত আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নব গঠিত ৩য় কমিটির অভিষেক ও মতবিনিময় সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। পর্তুগালে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র রাজধানী লিসবনের মারতিম মুনিজ এ হোটেল মুন্ডিয়াল হল রুমে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪ টায় এই অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ সভাপতিত্বে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক সহিদ আহম্মেদ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব মো: আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল আলম জসিম সভাপতি পর্তুগাল আওয়ামিলীগ, জনাব আবদুস সালাম ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি, জনাব শাহ আলম কাজল সভাপতি বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো সহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলের কমিউনিটি ব্যক্তিত্ব ও পর্তুগালে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার বর্গ।

কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এবং বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে নব গঠিত ৩য় কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমগীর হোসেন বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এছাড়াও তিনি বাংলাদেশে পর্তুগাল এম্বাসি নেই বলে পর্তুগালে বাংলাদেশ প্রবাসীদের পরিবারের সদস্যদের পর্তুগাল নিয়ে আসা নিয়ে সমস্যার কথা তুলে ধরে বলেন বাংলাদেশে যাতে পর্তুগালের এম্বাসি করা যায় সেই নিয়ে কাজ করতেছে বাংলাদেশ এম্বাসি পর্তুগাল।

অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেষণ করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি এফ আই রনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More