
ওমর ফারুক (শামীম), ব্যুরো চীফ, ইউরোপ: ইতালিতে অনিয়মিত অভিবাসীরা নিয়মিত হওয়ার আবেদন করলেই জমা দিতে হবে প্রায় ৫০০০ ইউরো।
২১ সেপ্টেম্বর ২০২৩ এ সংসদে এই আইনটি পাশ করা হয়েছে।
এই আইনটি করা হয়েছে মুলত অনিয়মিত অভিবাসীদেরকে দেশটিতে গণহারে প্রবেশকে নিরুৎসাহিত করার জন্য।
নতুন এই আইনে অনিয়মিত অভিবাসীকে নিয়মিত হওয়ার আবেদন করতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ৪৯৩৮ ইউরো জমা দিতে হবে। এটি মূলত একজন অভিবাসন প্রত্যাশির ৪ সপ্তাহের আবাসন থাকা খাওয়া ও অন্যান্য খরচ।
প্রতি ২ বছর পর পর এই পরিবর্তন করা হতে পারে।
নতুন আইনে কেউ অভিবাসনের জন্য আবেদন করলে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করা করা হবে এবং ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে।
আইনটি পাশ হওয়ার পর থেকেই দেশটির বামপন্থী ও বিরোধীদল তার বিরোধিতা করে অসন্তোষ প্রকাশ করে আসছে। একই সাথে প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া
এই আইনে বহু বাংলাদেশি সমস্যার মুখামুখি হবে বলে মনে করেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি আইন বিশেষজ্ঞরা।
ইতালিতে থাকা কয়েকজন বাংলাদেশিদের সাথে কথা বলে জানা যায়, মুলত এই আইনটি করা হয়েছে যাদের অভিবাসন অবেদনের ফলাফল নেগেটিভ আসবে তাদেরকে যাতে তাদের খরচেই দেশে পাঠানো যায় সে জন্য। এই আইনেরটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের যে সকল অনিয়মিত অভিবাসী দেশটিতে নিয়মিত হওয়ার আশা ও স্বপ্ন নিয়ে আসবে তাদের জন্য বড় একটা দুঃসংবাদ ও দুঃস্বপ্ন হতে পারে বলে মনে করেছেন অনেকেই।
তবে এই আইন অনিয়মিত অভিবাসীদের প্রবেশ কতটুকু ঠেকাতে পারবে তা এখনো পরিষ্কার করে বলা না গেলেও সবার ধারনা এই আইনে অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার ফলাফল দ্রুত জানিয়ে দেওয়া হবে। আগে এই ফলাফল জানাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত।
