ডেস্ক রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া, চর-চনপাড়া ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র নিয়ে গঠিত ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
উল্লেখ যে, উক্ত ০৯ নং ওয়ার্ডে সদ্য প্রয়াত মেম্বার বজলুর রহমান বজলু এ ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। বজলু মারা যাওয়ার পরে ওয়ার্ডটি শূণ্য ঘোষনা করা হয়, সে কারনে পূণঃরায় এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে এই উপ-নির্বাচন। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭মে, ১৮মে মনোনয়নপত্র বাছাই, ২৭মে প্রার্থিতা প্রত্যাহার।
আগামী ১২ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

