দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রেড জোন থেকে ইয়েলো জোনে উন্নীত মাধবদী পৌরসভা

0 8

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী  থেকেঃ

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ০৪ ও ০৫ নং ওয়ার্ড এর অধিক ঝুঁকিপূর্ণ(রেড জোন) এলাকায় দীর্ঘ ২১ দিন লক ডাউনের পর ইয়েলো জোন ঘোষনা করেছে নরসিংদী জেলা প্রশাসন।


   বৃহস্পতিবার (০২ জুলাই)  করোনা ভাইরাস প্রতিরোধকল্পে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ০৪ নং ও ০৫ নং ওয়ার্ডের অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় জোনিং কার্যক্রমের ফলপ্রসূ সমাপন উপলক্ষ্যে সকাল ১১ টায়  মাধবদী পৌরসভা হলরুমে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সংবাদ সম্মেলন করে Covid 19 সংক্রমণের হার ক্রমাগত হ্রাস পাওয়ায় মাধবদী পৌরসভার রেড জোন ঘোষিত এলাকাগুলোকে ইয়েলো জোন ঘোষনা করেন।

 সংবাদ সম্মেলনের পূর্বে তিনি অধিক ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে লক ডাউন চলাকালীন সময়ে সহযোগিতার জন্য স্থানীয় জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ  এলাকায় পূর্বের এবং বর্তমানের করোনা সংক্রমনের গতানুগতিক বর্ণনার মাধ্যমে জোনিং কার্যক্রমের সাফল্যের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন,
জোনিং কার্যক্রমের ফলে আমরা যে সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলো হলোপ্রথমত: নরসিংদী জেলার মাধবদী পৌরসভার লকডাউনকৃত ঝুঁকিপূর্ণ ৪ ও ৫ নং ওয়ার্ড এ বিগত ২১ দিন ধরে মানুষের মধ্যে যে সুঅভ্যাসগুলো গড়ে উঠেছে তা বহাল রাখতে হবে। বিগত ২১ দিনে ঝুঁকিপূর্ণ এলাকায় করোনা আক্রান্তের হার ২২% থেকে ৫ % নামিয়ে আনতে সক্ষম হয়েছি যা আগামী ৫ জুলাই এর মধ্যে আক্রান্তের হার শূন্যের কোঠায় নেমে আসবে।

- Advertisement -


 দ্বিতীয়ত: করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নিজস্ব চিন্তায় গড়া ইমার্জেন্সি সেল ও কুইক রেসপন্স টিম ইতিমধ্যেই দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
তৃতীয়ত: করোনা প্রতিরোধে জেলা প্রশাসন, নরসিংদীর তৈরি SOP বিভাগীয় কমিশনার কর্তৃক অনুমোদিত হয়েছে যা পরবর্তীতে পাইলট প্রকল্পের আওতায় নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুরে বাস্তবায়ন করা হয়।


চতুর্থত: করোনা প্রতিরোধে মাধবদী পৌরসভার ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন বাস্তবায়নে ১১ টি দপ্তর সুসমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করেছে।
পঞ্চমত: ঈদ উল আজহায় রেড জোন এলাকায় কোরবানি পশুর হাটের আয়োজন করা যাবে না। খুব শীঘ্রই জেলা প্রশাসন, নরসিংদী অনলাইনে গরু কেনা বেচার জন্য “ অনলাইন গো হাট” চালু করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


ষষ্ঠত: করোনা পরীক্ষার জন্য জেলা প্রশাসন, নরসিংদী বেসরকারি উদ্যোগে ল্যাব অস্থায়ী টেকনিশিয়ান নিয়োগ দিয়ে তাদের নাম মন্ত্রণালয়ের পাঠানো হলে পরবর্তীতে মন্ত্রনালয় থেকে তাদেরকে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হয়।”পরিশেষে লকডাউন কার্যক্রম বাস্তবায়নে সাধারণ জনগণ থেকে শুরু করে, জনপ্রতিনিধি, প্রশাসন,সমাজ সেবক, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম, নরসিংদী সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন,উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার , মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির,পরিচালক কাজিম উদ্দিন প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More