সোনারগাঁ প্রতিনিধি
মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বাতেন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই ) সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাতেন মিয়া বন্দর উপজেলার মদনপুর দক্ষিণ পারা গ্রামের আবুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকা বাইপাস সড়কের নয়াপুর এলাকায় বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী একটি ট্রাকের চাপায় বাতেন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে তবে ঘাতক চালক পলাতক রয়েছে।
