রূপগঞ্জপ্রতিনিধি
লায়ন্স ক্লাব এর সেবা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে বেশ সুনামের সাথে। এ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এ ক্লাবের একাধিক সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তারা সামাজিক উন্নয়ন, সেবা, বৃক্ষরুপন, রক্তদান, মাদক বিরোধী র্যালি আলোচনা সভা করে চলেছেন। ক্যাসিনোত দূরের কথা তাদের ক্লাবে ধূম পান করাই নিষেধ। এ ক্লাবটি দেশের বিভিন্ন অঞ্চলে তৃণমুল মানুষের কাছে তাদের সেবা পৌছে দেয়ার লক্ষ্য বাস্থবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তারি ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির উদ্যোগে ৬শতাধিক দুস্থ্য রুগীকে বিনামূল্যে চক্ষু সেবা, সেলাই মেশিন ও ফলজসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে।
লজাতীয় দৈনিকের নিয়মিত খেলেখক, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, সেবা দেয়া ও নেয়ার মানুষিকতা তৈরি করতে হবে সবার মধ্যে। যার যার অবস্থান থেকে আমরা যদি প্রতিদিন একটি করে ভাল কাজ করি তাহলে আমাদের দেশে প্রায় সতের কোটি ভাল কাজ একদিনে করা সম্ভব।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল এন্ড কলেজে এ চক্ষু সেবা প্রদান করা হয়।
গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়ার তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা.শহিদুল ইসলাম। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, লায়ন নজরুল ইসলাম শিকদার, লায়ন নুরুল হুদা, কলামিষ্ট, লেখক, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন আকরামুজ্জামান, লায়ন ফরিদুল হক, লায়ন সাইদুর রহমান, লায়ন হরেরাম দাস, লায়ন সাজেদুর রহমান, লায়ন আব্দুল মতিন ভুইয়া, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মনিরুজ্জামান, লায়ন শাহিন ভূইয়া স্বপন, লায়ন শামীম প্রমূখ।
লায়ন মোজাম্মেল হক ভুইয়া বলেন, সেবাই পরম ধর্ম। বই পড়তে হবে। শিক্ষার বিকল্প নেই। যে জাতী শিক্ষিত সে জাতী উন্নত। গরীব ও দুঃস্থদের সেবার ধারাবাহিকতায় এবারও আমরা ৬শতাধিক দুস্থ্য রোগীর চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা রেখেছি। এছাড়াও বরপা লাইভ এইড হাসপাতালের উদ্যোগে নরমাল ডেলিভারীর জন্য সাধারণ জনগণকে উদ্ভুদ্ধ করে যাচ্ছি।
