নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

দেশে করোনা ভাইরাসের কারনে চলছে লকডাউন। লকডাউনের মধ্যে আনন্দের ঈদ। আনন্দকে নিরানন্দ করেছে করোনা ভাইরাস নামক দানব। লকডাউনের ফলে পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের কাছে পেয়েছেন। ঈদের আগে ও পরে অনেক ব্যস্থ থাকেন যে মানুষ তারা এক প্রকার বাচ্চা ছেলে মেয়েদের মতোই বাড়িতে আটকা আছেন।
বয়স বেধে ভিন্ন ভিন্ন আনন্দকে জমাট করে পরিবারের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। ঈদ মানেই আনন্দ। হইহুল্লর। ছুটাছুটি। নতুন জামা। বড় জমায়েত। কোলাকুলি। তার কিছুই দেখা গেলনা। ঈদগাহে নামাজ আদায় তাও না। নামাজের পরে মুছাফা ও কোলাকুলি নেই। আবার যারা নামাজ আদায় করতে গিয়েছেন এবারই প্রথম মাকস্ পড়ে। এমন হওয়া কারন করোনা ভাইরাস (কোভিট-১৯)।
আজ (২৫ মে) সোমবার ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে বাড়ির আঙ্গিনায়। তাও পরিবারের লোকজন নিয়ে। ঈদের নামাজ আদায় শেষ হতে না হতে সবাই সবার মতো ঘরে ফিরার জন্য ছিল ব্যস্থ। জাতীয় সংসদ সদস্য থেকে শুরু করে অনেক সাধারন মানুষ আজ ঈদের দিন মা‘ ও পরিবারের লোকজনের সাথেই সময় কাটিয়েছেন। অনেকেই সুযোগ করে বাড়ির ওঠোনে, ছাঁদে, বারান্দায় কাটিয়েছেন সময়।
নিজ নিজ বাড়িতে পরিবারের লোকজন নিয়ে ঈদের নামাজ আদায় করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পরেছে। অনেক বড় বড় নেতাগ ছবিও পরিবারের সাথে নয়ত একাধিক দলীয় লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
