নিজস্ব প্রতিবেদকঃ
ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন ডিওএইচএস মহাখালী এলাকায় গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামের দুটি অফিস কক্ষে পৃথক অভিযান চালিয়ে প্রাইভেট কোম্পানীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন র্যাব-১১।
আজ (২৩ জুন) মঙ্গবার দুপুরের দিকে র্যাব-১১ থেকে জানান, গতকাল (২২ জুন) বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল মহাখালী এলাকায় গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামের দুটি অফিস কক্ষে পৃথক অভিযান চালায়। এসময় নারী-পুরুষ প্রতারক চক্রের ২০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলোঃ আসামী ১। মোঃ জামাল হোসেন ইমন @ মনিরুজ্জামান (৪৫), ২। খালেদ নুর (৩৬), ৩। মোঃ ইসমাইল হোসেন (২৯), ৪। নাজমুল হাসান (২৯), হাসান মুনমুন (৩৪), মোঃ জাবেদ হোসেন (২৮), মোঃ আরিফ হোসেন (২২), মোঃ ইফসুফ (৪৫), পিতা- মৃত মিরাজ, সাং- শরিকল, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।
খোরশেদ আলম (৪৫), ফাতেমাতুজ জোহরা (৩৪), মোছাঃ রাবেয়া আক্তার বিথি (২৩), জ্যোতি আক্তার (১৯), মোছাঃ অনামিকা আক্তার (২৬), মোছাঃ তানিয়া সুলতানা (২৯), অন্তরা খাতুন (২৫), সানজিদা আক্তার (২৪), আলমগীর (২৯), মীর সানবিরুল আলম (২৭), মোঃ শামীম আহম্মেদ (৩১), মোঃ মাহিম (২১)।
র্যাব জানান, গ্রেফতারকৃতদের নিকট হতে চাকুরীর আবেদনপত্র-১৫১টি, গাজী ইন্টারন্যাশনাল ব্যাঞ্চ ম্যানেজারের গোলসীল-১টি, রিক্রটিং অফিসারের সীল-১টি, ভিশন বিজনেস সেন্টার নামীয় গোলসীল-১টি, আইডি কার্ড- ৫টি, ল্যাপটপ-৫টি, বিপুল পরিমাণ ভূয়া চাকুরীর বিজ্ঞাপন, ভূক্তভোগীদের নিকট হতে অর্থ আদায়ের রশিদ, চাকুরী প্রার্থীদের নিবন্ধন ফরম ও নগদ অর্থ প্রভৃতি জব্দ করা হয়।
আরও জানান, প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর নামে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রত্যাশী যুবক যুবতীদের সাথে প্রতারণা করে আসছে। তাছাড়া চাকুরীর আবেদন ফরম, প্রশিক্ষণ ও ভালো পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর নগদ অর্থ আত্মসাৎ করে আসছে।
তাছাড়াও ওই প্রতারক চক্রের মূল হোতা কাউসার আহমেদ চৌধুরী বিজয়। তার নেতৃত্বে এই সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের নামীদামী কোম্পানীর নামের সাথে মিল রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ঢাকা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। পরে অভিজাত এলাকায় ফ্লোর ভাড়া নিয়ে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে সু-সজ্জিত অফিস খুলে। পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে।
প্রতারক চক্র উক্ত দুটি কোম্পানীতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ফেসবুক, অনলাইন ও লিফলেটের মাধ্যমে ভূয়া বিজ্ঞাপন দিয়ে প্রত্যেক চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ১ হাজার টাকা ও প্রশিক্ষণ বাবদ ৮ থেকে ১২ হাজার টাকা করে নেয়।
প্রতারক চক্রটি কোম্পানীর ইউনিট ম্যানেজার, ব্যাঞ্চ ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে যুবক যুবতীদের প্রলুবদ্ধ রেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ ও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেন।
র্যাব-১১, নারায়ণগঞ্জ লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস অধিনায়ক নিশ্চিত করে জানান, র্যাব-১১, নারায়ণগঞ্জ বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃৃক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত ২২ জুন বিকালে একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন ডিওএইচএস মহাখালী এলাকায় গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামের দুটি অফিস কক্ষে পৃথক অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের ২০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার কাফরুল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা রয়েছে।
