রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১১’শ ছাড়ালো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ (৮ জুলাই) বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আরএমও ফয়সাল আহমেদ জানান, মোট ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মাঝে নতুন করে ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রূপগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১১০৪ জন। সুস্থ্য হয়েছেন ৫৭১ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।
