দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির দায়ে গ্রেফতার-১

0 24

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া মোড়ে সান্তনা মার্কেটে অবস্থিত “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা র‌্যাব-১১। এসময় জাল শিক্ষা সনদ, ভূয়া জন্ম নিবন্ধন তৈরি করে প্রতারণার দায়ে ১ জন প্রতারক’কে গ্রেফতার করেন র‌্যাব-১১।

আজ (২০ জুলাই) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া মোড়ে সান্তনা মার্কেটে অবস্থিত “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিশেষ অভিযান চালিয়ে রাশেদ নামের একজন প্রতারক’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাশেদ আহম্মেদ (৩২)। এ সময় তার দখল হতে ২টি সিপিউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ২টি পেন ড্রাইভ, ১টি মডেম, ৮টি জাল সার্টিফিকেট, ৩টি জাল জন্ম সনদ ও নগদ ১,২৩,৬০০ টাকা জব্দ করা হয়।

- Advertisement -

র‌্যাব-১১, জানায়, গ্রেফতারকৃত রাশেদ আহম্মেদ (৩২) এর বাড়ী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন পাঁচকাঠি এলাকায় বাড়ি। সে জয়যাত্রা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার পাশাপাশি তার মালিকানাধীন “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিভিন্ন ধরনের জাল শিক্ষা সনদ, ভূয়া জন্ম নিবন্ধন তৈরি করে আসছে। প্রতারক বিভিন্ন পেশার লোকদের ঠকিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

প্রতারক রাশেদ নিজে বাণিজ্য বিভাগে জিপিএ ৩.৪৮ (বি গ্রেড) নিয়ে ২০০৪ সালে এসএসসি পাশ করলেও নিজের নামে অবৈধ উপায় অবলম্বন করে তার কম্পিউটারে এডিট করে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ (গোল্ডেন এ+) নিয়ে পাশ করার ভূয়া সার্টিফিকেট তৈরি করে।

অভিযুক্ত ভূয়া সাংবাদিক রাশেদ আহম্মেদ (৩২)’কে হাতে নাতে গ্রেফতার করে। তার দোকান হতে জব্দকৃত কম্পিউটারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন এডিটিং সফটওয়্যারে অসংখ্য জাল সনদ সংরক্ষিত রয়েছে।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিএসসি, র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More