দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সড়ক দূর্ঘটনায় আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতনের মৃত্যু

0 20

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম-
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আন্ত:জেলা ট্রাক-চালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতন (৫০) এর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল এর সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম রতন বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক-চালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

- Advertisement -

তিনি নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক ট্রার্মিনাল এর সামনের রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে মেরে দ্রুত পালিয়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিটাগাংরোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খরব পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে মেরে চলে যান। সড়ক ফাঁকা থাকায় ঘাতক গাড়ি চালক দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে। ঘাতক গাড়ি ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More