দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ছাত্রলীগের দুই নেতা শোভন-রাব্বানীকে অব্যহতি

0 47

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

 বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

- Advertisement -

উক্ত সভায় সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতাদের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য দুই কোটি টাকা চাঁদা দাবি ।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কোন সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরাসরি মাদক সেবন, চাঁদাবাজি, ঘুম থেকে দেরিতে উঠা, সিনিয়র নেতাদের অবমূল্যায়নসহ মিটিংয়ে বসিয়ে রাখা ঘটনাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

 শুধু চাঁদাবাজি নয় এই প্রথম সরাসরি মাদক সেবন এবং মাদক বিক্রির অভিযোগ তুলেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এর পাশাপাশি নেতৃবৃন্দকে মিটিংয়ে বসিয়ে রাখা এবং পরবর্তী মিটিংয়ের যোগদান করা সহ অসংখ্য অভিযোগ রয়েছে এই সাবেক দুই নেতার বিরুদ্ধে ।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পত্র জমা দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরপরে দলের প্রথম প্রেসিডেন্ট ও প্রথম যুগ্ম সম্পাদক লেখক ভট্টাচার্যকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ভারপ্রাপ্ত করা হয়। আগামী যে কোন সময় কাউন্সিল ডাকাও হতে পারে। কান্সিল না ডাকার আগ সময়কাল তারা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More